বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি ভয়ানক দুর্ঘটনার শিকার

রাজধানীর আগারগাঁও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি লরি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

উপস্থিত সেনাদের বরাত দিয়ে জানা যায়, সকালের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে উল্টা পথে আসা এক সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। লরিতে বেশ কয়েকজন সেনা বসা ছিলেন বলে জানা গেছে । এই দুর্ঘটনায় তারা অনেকেই আহত হয়েছেন।

প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর