সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকালে সদরের দহাকুলার সামাদের মোড়ে রাস্তা পার হওয়ার সময় উক্ত দূর্ঘটনা ঘটে। নিহতের নাম আছিয়া খাতুন (৫৫)। সে দহাকুলা পূর্বপাড়া গ্রামের মোঃ আবুল কাশেম এর স্ত্রী।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারের গরুর মাংস ব্যবসায়ী ও ধুলিহর বাজারখোলা গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোখলেসুর রহমান মোটরসাইকেলে চালিয়ে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় আশাশুনি-চাপড়া সড়কের দহাকুলা সামাদের মোড়ে পৌছালে পথচারী আছিয়া খাতুন রাস্তা পার হওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এম.সি