করােনাভাইরাস সংক্রমণ প্রতিরােধে পঞ্চগড় জেলার বিভিন্ন হাটে-বাজারে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা,অযথা বাইরে ঘোরাফেরা না করতে মাইকিং ও সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরে দােকান খােলা রাখার দায়ে ১২ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (বৃহস্পতিবার) সকাল থেকে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের লেফটেন্যান্ট সাইফুর রহমান সাইফ ও পঞ্চগড় সদর থানার এস আই রফিকুল ইসলাম রফিক সহ সেনাবাহিনী ও পুলিশের টহল দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মােঃ মোস্তাফিজুর রহমান জানান,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আমরা নিয়মিতভাবে জেলার হাট-বাজার গুলোতে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা,হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, নিয়মিত বাজার মনিটরিং ও সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কাজ করে যাচ্ছি। আজ সকাল হতে সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরে দােকান খােলা রাখা দায়ে ১২ ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি