ধামরাই পৌরসভায় টিসিবি’র পণ্য বিক্রীর উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্য মূল্যে পণ্য বিক্রী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধামরাই পৌরসভায় এই কার্যক্রমের উদ্বোধন হয়।

টিসিবি’র পণ্য বিক্রীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন শাকু, কাউন্সিলর মনির হোসেন, যুবলীগ নেতা রায়হান, আদনান হোসেন, জাহিদ প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে গণমাধ্যমকে এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বলেন, করোনা ভাইরাস মহামারির এই ক্রান্তিলগ্নে এমনিতেই সাধারণ মানুষ রয়েছে দূর্বিষহ অবস্থায়। আবার পবিত্র মাহে রমজান অতি সন্নিকটে। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র নির্দেশনায় ধামরাইবাসীর জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিক্রয় শুরু হয়েছে। ধামরাই পৌরসভায় আজ এই কার্যক্রমের উদ্বোধন হলো।

ছবি: বার্তা বাজার

এসময় তিনি আরও জানান, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে এবং সুষ্ঠ ব্যস্থাপনার মাধ্যমে এই পণ্য বিক্রী করা হয়েছে। যারা ক্রয় করতে এসেছেন তারা লাইন ধরে সুশৃংখলভাবে পণ্য ক্রয় করেছেন। এই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি ভোজ্য তেল ৮০ টাকা লিটার মূল্যে, ছোলা ৬০ টাকা কেজি, মুশুরির ডাল ৫০ টাকা কেজি এবং চিনি ৫০ টাকা কেজি মূল্যে বিক্রয় করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর