সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের দিনে সুস্থ হয়নি কেউ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। এই একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি। এর আগে গতকালও কেউ সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আইড়াটায় আইইডিসিআরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। গত ২৪ ঘন্টায় মোট মারা যাওয়া ১০ জনের মাঝে ৬ জনই ঢাকা শহরের। বাকি চারজন ঢাকার বাইরর বিভিন্ন জেলার। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে দেশে একদিনে এতবেশি করোনা রোগী শনাক্তও হয়নি মারাও যায়নি। দেশে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের দিনে নতুন করে কেউ সুস্থ না হওয়াটা অনেক আশঙ্কাজনক একটা খবর বলে অনেকেই মনে করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর