দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকায়। বাকি চারজন ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪১ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়নি কেউ। মোট সুস্থ ৪৯ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর