দেশে একদিনে মৃত ১০ জনের ৬ জনই ঢাকার

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। এই একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আইড়াটায় আইইডিসিআরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মোট মারা যাওয়া ১০ জনের মাঝে ৬ জনই ঢাকা শহরের। বাকি চারজন ঢাকার বাইরর বিভিন্ন জেলার। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে কেউ সুস্থ হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর