ময়মনসিংহে হিজড়া জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ নগরীরর সেহড়া, সানকিপাড়া ও কেওয়াটখালী এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রাণ সহায়তা পৌছে দেন সংগঠনের ফিল্ড ফেসিলেটর মাহমুদ হাসান রায়হান।
করোনার প্রভাবে ঘরবন্ধি হয়ে পরেছে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী। এ অবস্থায় তাদের মাঝে চাল, ডাল, তেল আলুসহ ১০দিনের খাবারের প্যাকেট তুলে দেয় বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি। খাবার সামগ্রী ছাড়াও সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়।
বার্তা বাজার/এম.সি