বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ জন ১৫০ জন দর্জি ও ১১৫ জন স্যানিটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দর্জি শ্রমিক ইউনিয়নের মাঝে সামগ্রী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির মোঃ জয়নাল আবেদীন খান, সহকারি নাজির মোঃ সিরাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব), বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাল মিয়া, স্যানিটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, সাধারণ সম্পাদক মালেক মিয়া প্রমুখ।
বার্তা বাজার/এম.সি