এখনও আবিষ্কার হয়নি নীরব ঘাতক করোনার কোনো ভ্যাকসিন। বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন এটা আবিষ্কারে। করোনার জন্মস্থান চীনও চেষ্টা করছে ৩ ধরণের ভ্যাকসিন নিয়ে। এবার ২য় বারের মতো তারা মানব দেহে প্রবেশ করালো সেই ভ্যাকসিন।
গত সোমবার দেশটির ভ্যাকসিন আবিষ্কারে কাজে করা ৫০০ জন স্বেচ্ছাসেবীর মধ্য থেকে ২৭৩ জনের দেহে একটি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে।
এছাড়াও করোনা ভাইরাসের আরও দুটি নতুন ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে দেশটি। চীনের স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম এ ঘোষণা দিয়েছে। এ নিয়ে চীনে করোনার তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
এই গবেষণার নেতৃত্বে থাকা চীনের শীর্ষস্থানীয় এপিডেমিওলজিস্ট এবং ভাইরোলজিস্ট চেন ওয়ে বলেন, এই ধাপে ৬০ বছরের বেশি বয়সীদের ওপর ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হচ্ছে।
বার্তাবাজার/এসজে