মানবতার সেবায় র‌্যাব

করোনার প্রভাবে সবকিছু বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় মানবতার সেবাই এগিয়ে এসেছে জামালপুর র‌্যাব-১৪। ত্রাণ বিতরণ কার্যক্রমে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ও জনসমাগম এড়াতে কর্মহীন মানুষের ঘরে ঘরে রাতের আঁধারে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন জামালপুর র‌্যাব-১৪।

র‌্যার-১৪ এর জামালপুর ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়ার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার পৌর শহরের মুকুন্দবাড়ী ও বেলটিয়া এলাকায় ৫ শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, সাবান পৌছে দেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর