ত্রাণ না পেয়ে ঋণে করে অসহায়দের মাঝে নিজেই করলেন ত্রাণ বিতরণ

নিজে ত্রাণ পাওয়ার যোগ্য হয়েও ত্রাণ পাননি। তাই মনের দুঃখে ঋণ করে টানা এনে সেটা দিয়ে ত্রাণ দিলেন খুলনার দাকোপের এক দরিদ্র হোটেল শ্রমিক। ত্রাণ দেয়া এই ব্যক্তির নাম পীযুষ কুমার সাহা। তিনি দাকোপের চালনা পৌর সভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, এলাকার একটি রেস্টুরেন্টে কাজ পীযুষ কাজ করেন। তার স্ত্রী ইলা রানী সাহা বাড়িতে বসে দর্জির কাজ করেন। এই সামান্য আয় দিয়ে চলা তাদের সংসারে অন্ধকার নেমে আসে যখন করোনার কারণে তাদের কাজ করাও বন্ধ হয়ে যায়। প্রতিদিনের খাবার যোগাড় করতেই এখন তারা হিমশিম খাচ্ছেন।

নিম্ন আয়ের বেকার হয়ে যাওয়া মানুষদের জন্য তাদের এলাকায় সরকারি ত্রাণ বিতরণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পীযূষের পরিবারকে ত্রাণ দেয়নি। বরং ইলা রানী ত্রাণ চাইতে গেলে উপজেলা আওয়ামী লীগের এক নেতা তাকে তিরস্কার করে তাড়িয়ে দেয়। বাড়িতে ফিরে কান্নাজড়িত কন্ঠে এসব কথা জানালে নিজেকে আর ধরে রাখতে পারেননি পীযূষ।

পীযূশ সাহা তার পাড়ার অনেক অসহায়, ব্যক্তির মুখের দিকে তাকিয়ে তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেন। স্ত্রীকে সাথে নিয়ে সে বিগত ১১ এপ্রিল থেকে চালনা শহীদ মিনার এলাকার অতি দরিদ্র বিভিন্ন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।

ত্রাণ পাওয়া অনেকে বলছেন, যে নিজে খেতে পায়না সেই ত্রাণ দিচ্ছে। অনেক মহৎ হলেই কেবল এটা সম্ভব।

ঘটনাটি ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর