করোনায় নিউইয়র্কে আরও ৫ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩৯ বাংলাদেশির মৃত্যু হলো। মৃতরা হলেন – বশির আহমদ, হুমায়ুনুল আহমদ, তাহেরা আক্তার জাহান, বুলবুল আহমদ ও জামাল উদ্দিন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ জনেরও বেশি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কুমো ১৫ এপ্রিল নির্দেশনা জারি করে জানান, যেখানে সামাজিক বিচ্ছিন্নতা মেনে চলা সম্ভব নয়, সেখানে অবশ্যই মুখ আবৃত্ত করে রাখতে হবে। জনসমক্ষে যাওয়ার জন্য মুখে মাস্ক পরতে হবে। ১৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া আইনে নিউইয়র্কের বাসে-ট্রেনে চলাচল করার জন্য অবশ্যই মুখ আবৃত্ত করে রাখতে হবে।

নিউইয়র্ক নগরীতে ১৭০ মিলিয়ন ডলারের জরুরি অর্থ তহবিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলারের জরুরি খাদ্য তহবিলের বরাদ্দ রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর