কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ

করোনাভাইরাসের আতঙ্ক ও সংক্রমণে থমকে আছে পৃথিবী। ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়।

এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা। আর এ অসহায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের প্রায় ১,৫০০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামীলীগ।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আহবায়ক কমিটির সদস্য কাইয়ূম ভান্ডাড়ী, ০৮ নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান ও থানা ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ নেতা কাইয়ূম ভান্ডাড়ী বলেন, আমরা এলাকায় দুস্থ, কর্মহীন, ভ্যান চালক, রিস্কা চালক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের কর্মজীবি স্থায়ী- অস্থায়ী বসবাসরত মানুষের ভোটার আইডি সংগ্রহের মাধ্যমে করোনার সংক্রমণের নিয়মনীতির দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে ১৫০০ জনের তালিকা তৈরি করে নিজেদের সহযোগিতায় আটা পেইজ, আলু প্রদান করেছি।

০৮ নংওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন,সরকারি ভাবে সকল সহযোগিতার পাশাপাশি আমাদের নিজেদের সংগঠনের উদ্যোগে মানুষের পাশে দাড়িয়েছি। যাতে করে আমাদের এলাকায় কোন মানুষকে না খেয়ে থাকতে না হয়।

আর মধ্যবিত্ত যাদের তালিকায় নাম দিতে নিজেরা অসংগতি মনে করেছেন তাদের প্রতি অনুরোধ আপনাদের সমস্যা হলে বা সহযোগিতার প্রয়োজন হলে আমার সাথে গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করবেন। আমি আপনাদের খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর