মহামারি করোনা ভাইরাসে লকডাউন থাকায় দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ চরম দূভোর্গে পরায় সরকারের উদ্যেগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে ১৬ এপ্রিল দুই শতাধিক খেটে খাওয়া মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক কে ১০ কেজি হারে দুই মেট্রিকটন চাল বিতরণ করা হয়। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।
এ সময় ট্যাগ অফিসার জিহাদ হোসেন ইউপি মেম্বর রফিকুল ইসলাম, কাইউম সিকদার,দেলোয়ার হোসেন বয়াতী, আইউব আলী সিকদার,রিপন মিঞা ,আইয়ুব হাওলাদার সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি