টাঙ্গাইলে ইউপি সচিবদের বেতনের টাকার চেক জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে প্রদান

বুধবার সন্ধ্যা ৭ টায় করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের কারনে কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনকে সহযোগীতার জন্য টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ সচিবদের একদিনের বেতনের টাকার চেক জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর কাছে জেলার ১১৮ ইউনিয়ন সচিবের পক্ষে এ চেক হস্তান্তর করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলী।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক (ডিডিএলজি) শরীফ নজরুল ইসলাম,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, নাগরপুর বেকরা আটগ্রাম ইউপিসচিব মাহবুবুর রহমান, ভাদ্রা ইউপি সচিব মাহাবুবুর রহমান সুজন, সিলিমপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রকি কর সহ অন্যান্যরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর