গোপালগঞ্জে একদিনে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকীদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানান।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩ নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর