নান্দাইলে ফার্মেসী নিয়ে গুজব!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পৌরসদরের বড় দুটি ফার্মেসী মালিক করোনা আক্রান্ত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। গত দুই দিন ধরে চলমান এই গুজবে শহরের বেশ কিছু এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন।

জানা যায়, শহরের বৃহত্তম দুটো ওষুধের দোকান হচ্ছে রামগোপাল ফার্মেসী ও ডে নাইট ফার্মেসী। দুই দোকানে মোট ১২ জন কর্মচারী কাজ করতো। সম্প্রতি করোনা আতঙ্কে দোকানের কর্মচারীরা যে যার বাড়িতে চলে যায়। যার ফলে বাধ্য হয়ে ডে নাইট ফার্মেসীর বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

অপর দিকে রামগোপাল ফার্মেসীতেও কর্মচারীরা ছুটিতে আছেন। তাই দোকানের মালিক রন্জন কুমার সাহা একটা শার্টার খোলা রেখে প্রতিদিন তার দুই ছেলেকে নিয়ে আধা বেলা ঔষধ বিক্রি করছেন।

সবসময় জমজমাট ফার্মেসীতে এমন ঢিলেঢালা ব্যবসা হওয়ার কারণে দুষ্কৃতিকারীরা নান্দাইলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছে এই দুই ফার্মেসীর মালিক করোনা আক্রান্ত হয়েছে। তা সবার মুখে মুখে খুব দ্রুত ছড়িয়েও যায়।

এ বিষয়ে রামগোপাল ফার্মেসীর কর্ণধার রন্জন কুমার সাহার ছেলে দীপ্ত কুমার সাহা অভিযোগ করে বলেন, আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কতিপয় মহল এমন গুজব রটাচ্ছে। আমাদের কর্মচারী চলে যাওয়াতে ডে নাইট ফার্মেসী বন্ধ রাখা হয়েছে সাময়িক তবে রামগোপাল ফার্মেসী আধাবেলা খোলা থাকে। আমাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমরা সবাই সুস্থ আছি।

ফেসবুকে পোস্টেও তিনি এই বিষয়ে সবার ভ্রান্ত ধারণা ভাঙিয়ে দেয়ার জন্য সবার উদ্দেশ্যে তাদের সুস্থতার কাথা জানিয়েছেন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার এই উপজেলাতে এখন পর্যন্ত কারো দেহে করোনা শনাক্ত হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর