যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ৫নং পুটখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান—মাষ্টার হাদিউজ্জামানের উপর ফক্কু নাসিরের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্রনিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে পুটখালী গ্রামবাসী।
গত ১৩ এপ্রিল সোমবার পুটখালী’র ফক্কা নাসির(বর্তমানে বহিরাগত)তার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চেয়ারম্যান—মাষ্টার হাদিউজ্জামানের উপর অতর্কীতে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় চেয়ারম্যান হাদীউজ্জামান মারাত্মক জখম ও লাঞ্চিত হন। অপমানজনীত এমন কর্মকান্ডে ঐ সময় গ্রামবাসীরা ঘটনা স্থলে ছুটে যায় এবং চেয়ারম্যান কে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে।
ঘটনাটিকে বিপরীতমূখী করতে ফক্কু নাসির বাহিনী একটি মিথ্যা মামলা রুজু করার পরিকল্পনা করে। এ ব্যাপারে তারা বেনাপোল পোর্টথানায় মিথ্যা মামলা করতে গেলে পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান সেটি গ্রহন না করে তাদের কে ফেরৎ পাঠিয়ে দেন। এরপর তারা ক্ষীপ্ত হয়ে ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে গনমাথ্যম কর্মীদের স্মরনাপন্ন হয়ে মিথ্যা সংবাদ প্রচারের ব্যবস্থা নেয়।
একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে ঘটনার মূলপর্ব থেকে সরে গিয়ে ঐ গ্রামের গবাদী পশু খামার ব্যবসায়ী মৃত বুদো মাষ্টারের ছেলে মো:নাসির উদ্দিন কে জড়িয়ে অভিযোগ সাজায়। অথচ ঐ খামার ব্যবসায়ী মো:নাসির উদ্দিন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল না। সংবাদটিতে প্রকাশিত হয় ফক্কু নাসিরের চার সহযোগী আব্দুল ওহাব,আব্দুস সামাদ,আনোয়ার হোসেন মো:ফারুক সহ অন্যান্য সহযোগীকে মারধরের অভিযোগসহ খামার ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্তে গরু পাচার,মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রচার কার্যক্রম চালায়,যা একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ীর জন্য মানহানীকর।
বার্তা বাাজার/এম.সি