রমজানে ঘরে বসেই তারাবিহ আদায় করুন: প্রধানমন্ত্রী

করোনা সংক্রমন এড়াতে রমজানে ঘরে বসে তারাবিহের নামায আদায় করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান।

তারাবিহ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে স্থান থেকে ইবাদত করলে মহান আল্লাহ সেটা কবুল করে নেন। আপনারা সবাই জানেন, করোনার প্রভাবে মক্কা মদীনার মসজিদেও নামাও বন্ধ। কাজেই সবাই ঘরে বসে নামায আদায় করুন।

এছাড়াও ত্রাণ নিয়ে সমালোচিত ঘটনা প্রসঙ্গেও তিনি কথা বলেন। ৫০ লক্ষ মানুষকে রেশন কার্ড করে দেয়ার ঘোষণার পাশাপাশি অর্থনৈতিক মন্দার মাঝেও দেশের মানুষকে রক্ষা করতে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর