প্রাণঘাতী করোনার ভ্যাকসিন যতদিন আবিষ্কার না হবে ততদিন বৃটেন লকডাউন থাকবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস। অপরদিকে জনগণ কতদিন বাড়িতে থাকবে সে ব্যাপারে নির্দেশনা দিতে চাপ বাড়ছে দেশটির সরকারের উপর।
এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার চারশ ৭৬ জন এবং মারা গেছে ১২ হাজার আটশ ৬৮ জন। এমতাবস্থায় সেদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর হার কমে আসলে লকডাউন তোলে দেয়ার বিষয়টি ভেবে দেখা হবে।
কিন্তু সব কথা উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী পরিস্কার ভাষায় এক টুইট বার্তায় বুধবার (১৫ এপ্রিল) রাতে বলে দিলেন, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত লকডাউন খুলবে না। সম্পূর্ণভাবে লকডাউন খুলে দেওয়ার একটা উপায় আছে, আর সেটা হলো ভ্যাকসিন খুঁজে পাওয়ার পর। লকডাউন চলা পর্যন্ত আমাদের সবাইকে সেটা মানিয়ে নিতে হবে।
তবে ঠিক কখন পাওয়া যাবে এই ভাইরাসটির ভ্যাকসিন সেটাও এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারছেন না। তারা বলছেন, ভ্যাকসিন আসতে এখনো এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। সূত্র : ইভেনিং স্ট্যান্ডার্ড
বার্তাবাজার/এসজে