১ দিনে সারা বিশ্বে মারা গেছেন ৮ হাজার

নীরব ঘাতক করোনায় সারা বিশ্বে আবারও মৃত্যু রেকর্ড হলো। গত ২৪ ঘন্টা সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ হাজার মানুষ। একইসাথে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যাতেও হয়েছে নতুন রেকর্ড। প্রায় ৮৫ হাজার মানুষ সর্বশেষ ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫০০ আর আক্রান্ত হয়েছেন নতুন করে ৩০ হাজারেরও বেশি মানুষ।

মাঝখানে ফ্রান্সে মৃত্যুর পরিমাণ কিছুটা কমলেও একদিনে আবার রেকর্ড পরিমাণ লাশ গুনতে হয়েছে দেশটিকে। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫শ’ মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ হাজারেরও বেশী মানুষ।

স্পেন-ইতালি এবং জার্মানিতেও একদিনে ১৩০০ মানুষ মারা গেছে। এই নিয়ে সারা বিশ্বে মোট ২১ লাখ আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর