করোনার দুর্যোগের কারণে বিভিন্ন খাতে ৯৯ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রস্তুত য়াছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণভন থেকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান তিনি।
কনফারেন্সে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পেশাজীবিদের জন্য আগামী বাজেটে এ প্যাকেজ থাকছে। তিনি বলেন, করোনা সারা বিশ্বকে এক জায়গায় নিয়ে এসেছে। অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ বেকার হয়ে গেছে।
উন্নত ও যুদ্ধবাজ দেশগুলোর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কাজে আসছে না।
চলাচল সীমিত থাকায় দিনমজুররা কাজ করতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন। মানুষকে তিনি আরও সচেতন হতে সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান।
সরকারের দেয়া ত্রাণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবার পাশে আছে। কিন্তু কিছু খবর আমাদের ব্যথিত করে। খুব দ্রুত এইসব অপকর্মের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে