করোনা: সদস‌্যদের বিনাসুদে ঋণ দেবে মাগুরা জেলা আইনজীবী সমিতি

ক‌রোনা ভাইরাস নি‌য়ে সব সরকা‌রি দফতর ও আদাল‌তের কার্যক্রম বন্ধ আ‌ছে। তাই আ‌র্থিক চাপ সামলা‌তে সদস‌্যদের বিনাসু‌দে ঋণ সু‌বিধা দে‌ওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা আইনজীবী স‌মি‌তি।

শুক্রবার (১০ এ‌প্রিল) স‌মি‌তির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধ‌ান্ত নেওয়া হয়। স‌মি‌তির সাধারণ সম্পাদক এ্যাড.রাশেদ মাহমুদ শাহিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি জানান,জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল থেকে বিনা সুদে ১০ মাস মেয়াদে ১০ হাজার টাকা লোন দেওয়া হবে। জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে আবেদন পত্র সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ইতিমধ্যে আবেদনকারী আইনজীবীদের মাঝে ঋন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর