দুর্ভিক্ষ হলে মানুষকে রক্ষার পরিকল্পনা সরকার করছে: প্রধানমন্ত্রী

চলমান অচলাবস্থায় অর্থনীতি থমকে আছে। এই মহামারিতে যদি দেশে দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে দেশের মানুষ কিভাবে রক্ষা পাবে, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের জেলা সমুহের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালে এই কথা জানান তিনি।

ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। বিভাগের বাকি ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সাথে আগামী ২০ এপ্রিল কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর