মহামারি করোনায় দুস্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোনো কারচুপি ও অনিয়ম হলে সংশ্লিষ্টদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সঠিক মানুষ যেন ত্রাণ পায় সে ব্যাপারে সতর্ক হতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের জেলা সমুহের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালে এই কথা জানান তিনি।
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। বিভাগের বাকি ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সাথে আগামী ২০ এপ্রিল কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসজে