নোয়াখালীতে মারা যাওয়া রাজমিস্ত্রি করোনায় আক্রান্ত ছিলেন

নোয়াখালীতে মারা যাওয়া আলী আক্কাসে (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানের ছেলে। এ ঘটনায় তার বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, গত ১২ এপ্রিল রাতে আলী আক্কাস তার গ্রামের বাড়িতে মারা যান। পরদিন তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে দাফন করা হয়।।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা জানতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে বুধবার (১৫ এপ্রিল) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আলী আক্কাসের বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বলেন, নোয়াখালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক ইতালি প্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইতালি প্রবাসীর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও করোনা পজিটিভ পাওয়া গেছে। তাকে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর