সিরাজগঞ্জের তাড়াশে জমজ দুই শিশু কন্যার জন্মদিনের উপহার পাওয়া জমানো টাকায় খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও একটি করে সার্জিক্যাল মাস্ক স্থানীয় হিজড়াদের মাঝে বিতরণ করেছেন ওই দুই শিশুর বাবা তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ।
মঙ্গলবার বিকেলে উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গুলো বিতরণ করেন। চেয়ারম্যান বাবুল শেখের জমজ শিশু কন্যা শেখ সুমাইয়া আফরিন ফুল ও শেখ ছাদিয়া আফরিন কলি (৮) জানায়, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন সময় পাওয়া উপহারের টাকা তারা দু’টি মাটির ব্যাংকে জমিয়ে রাখতো। সম্প্রতিক করোনা ভাইরাসের মহামারির কারণে ব্যাংক ভেঙে জমানো টাকাগুলো বাবাকে টাকা দিয়েছে দুস্থ্য ও অসহায় মানুষকে সহায়তা করার জন্য।
দুই কন্যার পিতা চেয়ারম্যান বাবুল শেখ বলেন, করোনা ভাইরাস আতঙ্কে ঘর থেকে বাইরে বের হতে না পারা ও দোকান বন্ধ থাকায় হিজড়াদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। অনাহারে এ সম্প্রাদয়ের লোকজন যখন দিশেহারা হয়ে পরেছে ঠিক সেই সময় আমার মেয়েদের উপহারের টাকাগুলো হিজড়া সম্প্রদায়ের জন্য ব্যয় করল। এতে কিছুটা হলেও তাদের উপকারে লাগবে।
বার্তা বাজার/এম.সি