জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, আহত ৯

বরগুনায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ নামের একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৯ জন । সরোয়ার পহলান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে মাসুক ,রাজা ,বাসুদেবসহ চারজনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে বরগুনা সদর থানার পুলিশ। পরে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এই সূত্র কে কেন্দ্র করে যারা পুলিশকে খবর দিয়েছে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় জুয়াড়ুরা । এ সংঘর্ষে রায়ভোগ কদমতলা গ্রামের ফারুক পহালানের ছেলে সাইফুল ইসলাম সবুজ (২৪) গুরু আহত হালে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সবুজকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও ৯ জন আহাত হয়। আহত হলেন ইউসুফ (৪০) আ: বারেক (৫০) আ; কালাম (৬৫), আলমগীর (৪০),শাহাবির(২৫), গোলাম রসুল (৪৫),রুবেল(২৫) অন্য গ্রুপের বেলায়েত হোসেন (২১) ও সরোয়ার পহলান (৪৫) অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন বার্তা বাজার’কে বলেন, স্থানীয়দের সংবাদে ৪ জনকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে দুই হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় সেই সূত্র কে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। এতে সাইফুল ইসলাম সবুজ নামে একজন নিহত হয় আহত হয় ৯ জন। সরোয়ার এর অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যু সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য পোসমাডাম এ পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর