করোনায় আক্রান্ত কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসক।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছিল। তিনি এখানে যোগদান করেছেন বেশ কিছুদিন আগে। কয়েকদিন ধরে তার মধ্যেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই হাসপাতালে তিন জন আয়ুর্বেদিক চিকিৎসকের পদায়ন ছিল। আক্রান্ত চিকিৎসক তাদের একজন। তিনি বর্তমানে হাসপাতালের বাইরে আছেন। তবে তার সংস্পর্শে কারা কারা এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর