সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন আরও কিছু কানাডা-অস্ট্রেলিয়ান নাগরিক

চলমান করোনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের সড়িয়ে নিচ্ছে। ঢাকায় বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত উচ্চপদস্থ অস্ট্রেলিয়ানদের ফিরিয়ে নিতে ২৯৪ আসনের একটি বিমানও ভাড়া করেছে সেদেশের সরকার।

অস্ট্রেলিয়ান দূতাবাস জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন করে এখন শুধু ফ্লাইটে উঠার জন্য সবার অপেক্ষা। শ্রীলংকান এয়ারলাইন্সের নন-শিডিউল কমার্শিয়াল ফ্লাইটটি ুস্ট্রেলিয়া ভাড়া করেছে সেটি কলম্বো হয়ে মেলবোর্ন ছাবে।

একইসাথে কানাডার নাগরিকদের নিয়েও বিশেষ একটি বিমান আজ ঢাকা ছাড়ার কথা।

এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন- কানাডা ও অস্ট্রেলিয়ার দু’টি স্পেশাল ফ্লাইটই সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাচ্ছে।

গত ১৪ ই এপ্রিল কানাডা সরকার কাতার এয়ারওয়েজের ভাড়া করা একটি উড়োজাহাজে (প্রথম ফ্লাইটে) তাদের ২১৪ জন নাগরিককে ঢাকা থেকে সরিয়ে নেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর