চট্রগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন

চট্রগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির গণমাধ্যম কে এ তথ্য জানান।

শাহরিয়ার কবির জানান, বিআইটিআইডিতে মোট ১০৯ জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় ছয়জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। চট্টগ্রাম জেলায় এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৩২ জন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ জন।

চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৬ জনের মধ্যে চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগে দুজনের মৃত্যু হয়েছে। বাকি চার জনের মধ্যে চট্টগ্রাম নগরীর নিমতলায় একজন যার বয়স ৩০ বছর, আনোয়ারা একজন তার বয়স (৩০) পুরুষ, পটিয়ার কাগজীপাড়ার মহিলা বয়স (৪৫), দামপাড়া পুলিশ লাইনে ২৫ ও ২৬ বছর বয়সী দুজন পুলিশ সদস্য রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর