করোনাতেও চেকপোস্টে ঘুষ নিয়ে ক্লোজড হলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট

মহামারি করোনার প্রকোপ কমাতে বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগরে প্রবেশ কিংবা বের হওয়ার সকল রাস্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রন করছে। এবার সেখানেই এক পুলিশ সার্জেন্ট পথাচারী ব্যাক্তির কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে অভিযোগে ক্লোজড হয়েছে।

সিএমপির ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ক্লোজড হওয়া এই সার্জেন্টের নাম জাকির হোসেন। বুধবার (১৫ এপ্রিল) এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ।

জানা যায়, নগরীর চাঁন্দগাও এলাকার অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গত ১৩ এপ্রিল শওকত হোসেন নামের একজনকে চেকপোস্টে আটক করা হয়। চেকপোস্টে শওকতের কাছে কাগজপত্র দেখতে চাইলে তা দেখে সব ঠিকঠাক পান সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জাকির। সব ঠিক থাকার পরেও শওকতকে তার মোটরসাইকেল জব্দের হুমকি দেয়া হয়।

আইন সচেতন শওকত তখন প্রতিবাদ জানিয়ে বলেন, কাগজপত্রে সমস্যা থাকলে মামলা দিতে পারেন, গাড়ি নিতে পারেন না। এভাবে তর্কের এক পর্যায়ে ৫ হাজার টাকা দাবী করে সার্জেন্ট জাকির। পরে ৩ হাজার ২৫০ টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান শওকত।

পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দায়িত্বে অবহেলা বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাকে আমরা ছাড় দিই না। একজন ব্যক্তির দায় পুরো পুলিশ বাহিনীর ওপর যাতে কেউ চাপিয়ে না দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর