সিঙ্গাপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২৫৬ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে ২৪ ঘন্টায় ৪৪৭ জন আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। যার মধ্যে ২৫৬ জনই বাংলাদেশি। যা আক্রান্তের এক-তৃতীয়াংশ প্রায়। এদের মধ্যে বেশির ভাগই আক্রান্ত হয়েছে পূর্বের আক্রান্ত ডরমিটরিগুলো থেকে।

বুধবার (১৫ এপ্রিল) সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৯৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ জনের। নতুন করে ৮০ বছর বয়সী একজন মালোশিয়ার নাগরিকদের মৃত্যু হয়। মৃত্যুর হওয়া গেছে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বাংলা নতুন বছর উপলক্ষে লকডাউন হওয়া ডরমিটরিগুলোতে অভিবাসী শ্রমিকদের মধ্যে বিশেষ খাবার ও মিষ্টি বিতরণ করা হয় এবং সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর