আজ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

ঢাকা বিভাগের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভিডিও কনফারেন্স করবেন। গণভবন সূত্রে পাওয়া তথ্যমতে নরসিংদী, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার সাথে আজ এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

গণভবন থেকে অংশ নেয়া এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ঢাকা বিভাগের এই জেলাগুলোর গুরুত্বপূর্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে আর্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সকাল ১০টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

ঢাকা বিভাগের বাকি জেলা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সাথে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর