না’গঞ্জে একদিনেই আক্রান্ত ৫০ জন

মহামারি করোনাভাইরাস বাংলাদেশেও তার শক্তি প্রদরশন ভালোমত শুরু করেছে। এরি মাঝে ৫০ জনের প্রাণও কেড়ে নিয়েছে ভাইরাসটি। আক্রান্ত হয়ে শত শত। দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানীতে। এর পরেই বন্দর নগরী নারায়নগঞ্জের স্থান। সেখানে আক্রান্ত হয়েছেন ২১৪ জন। তবে বুধবারের (১৫ এপ্রিল) সরকারের প্রকাশিত তথ্যমতে একদিনে রেকরড ৫০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মোট ২১৪ জন ওই শহরে আক্রান্ত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করে আইইডিসিআর। রাতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ওয়য়েবসাইটে ২৪ ঘন্টায় আক্রান্তদের তথ্য প্রকাশ করা হয়।

জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, সর্বশেষ ১ দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন।এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬৪ জন। ১৩ এপ্রিল এই সংখ্যা ছিল ১৪৪। বুধবার তা বেড়ে ২১৪ জনে দাঁড়ায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর