করোনায় যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৩০ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে প্রায় ২১ লাখ আক্রান্তের সংখ্যা। ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫১ হাজারের বেশি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৬০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। মারা গেছে ২৮ হাজার ৫২৯। সুস্থ হয়েছে ৪৮ হাজার ৭০১ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন, আর আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৬ জন।

যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৮১২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৭ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন, মারা গেছে ২১ হাজার ৬৪৫ জন (বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ইতালিতে)। সুস্থ হয়েছে ৩৮ হাজার ৯২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩, মৃতের সংখ্যা ১৭ হাজার ১৬৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে চার হাজারের বেশি। মারা গেছে প্রায় দেড় হাজার।

এ পর্যন্ত ৩৪ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছে জার্মানিতে। মৃতের সংখ্যা ৩ হাজার ৮০৪ জন। সুস্থ হয়েছে ৭২ হাজার ৬০০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর