করোনায় আমিরাতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩২

সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৩২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৬৫ জনে। এর আগে ২৮ জনসহ মৃত্যুবরণ করেছেন মোট ৩৩ জন। আর নতুন ১০১ জনসহ এক হাজার ৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর