নিষেধাজ্ঞার কারনে মাঠেরে বাহিরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিঃসন্দেহে সাকিবকে মিস করছে ক্রিকেট ভক্তরা। তবে বসে নেই সাকিব। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর মাঠে গড়াবে ২০২৩ সালে। তাই তো সাকিবের সব ভাবনা ২০২৩ বিশ্বকাপ নিয়ে।
ভারতে অনুষ্ঠিতব্য সেই আসরে বাংলাদেশের জন্য পরিবেশ থাকবে অনেকটাই চেনা। কারণ উপমহাদেশের সবগুলো দেশেই কন্ডিশন প্রায় কাছাকাছি। সাকিব মনে করেন, সেই বিশ্বকাপে ভালো করতে হলে বাংলাদেশের খুব বেশি ‘দক্ষযজ্ঞ’র প্রয়োজন নেই।
সাকিবের মতে, বাংলাদেশের বর্তমান দল নিয়ে কাঁটাছেঁড়া করার বেশি সুযোগ নেই, কিংবা নেই প্রয়োজনও। শুধু বর্তমান খেলোয়াড়দের পরিচর্যার মধ্যে রাখা হোক- এই তার চাওয়া।
সাকিব বলেন আমার কাছে মনে হয়ে যা দরকার সেটা আছে। এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার।’
সাকিব তাই পরিচর্যা আর প্রস্তুতিতেই জোর দিচ্ছেন। প্রত্যাশা ভালো দল নিয়ে আগামী বিশ্বকাপে যাত্রা করারও, ‘প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।’ ভারতে খেলা হলে বাংলাদেশ পাবে কন্ডিশনের সুবিধা। তবে উপমহাদেশের বাইরের দলগুলো পিছিয়ে থাকবে বা কম সুবিধা পাবে বলেও মনে করেন না সাকিব।
কেএ/বার্তাবাজার