সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা। নিঃসন্দেহে পুরো বিশ্বের সাথে খারাপ সময় পার করছে বাংলাদেশও। তবে এ খারাপ সময়ে গরীব-অসহায়দের পাশে দাড়িয়েছেন তামিম-সাকিবসহ অনেক ক্রিকেটার।
এবার জাতীয় দলের পেসার রুবেল তার জেলা বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়েছেন করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য। এই উপকরণটি দিয়ে স্পর্শ ছাড়াই অন্যের শরীরের তাপমাত্রা নির্ণয় করা যায়।
রুবেলের দেয়া এই স্ক্যানারগুলো প্রথমে পৌরসভার মেয়রের কাছে পৌঁছানো হয় এবং পরবর্তীতে সেগুলো বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ৮টি, পুলিশ বিভাগ ৬টি, জেলা প্রশাসন ৩টি, বাগেরহাট পৌরসভা একটি এবং সদর উপজেলা পরিষদের মাঝে ২টি করে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার বণ্টন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার