রংপুরে অভিনব কায়দায় খাটের নিচে লুকানো অবস্থায় টিসিবির ১২৩৮ লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টায় নগরীর পার্বতীপুর মধ্যপাড়া এলাকা থেকে ঠিকাদার হালিম চৌধুরী বাড়ির খাটের নিচ থেকে এসব তেল উদ্ধার করা হয়।
এসময় বাড়ির মালিক হানিফ মিয়া (৫৮)ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২)আটক করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর পার্বতীপুর মধ্যপাড়া এলাকার ঠিকাদার হালিম চৌধুরী বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩৮ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক হানিফ মিয়া ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ।
ভিডিও…
এবার খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধার
এবার খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধার বিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/155678
Gepostet von Barta Bazar am Mittwoch, 15. April 2020
বার্তা বাজার / ডাব্লিও.এস