কক্সবাজারের টেকনাফ উপকূলে ভিড়েছে সাড়ে ৩ শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। বুধবার রাত ৯ টার দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় সমুদ্র সৈকতে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ভিড়িয়ে দিয়ে মাঝিরা মাল্লারা পালিয়ে যায়। এসময় ট্রলারে থাকা রোহিঙ্গারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তীরে নামিয়ে আনে।
খবর পেয়ে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। উদ্ধার রোহিঙ্গাদের সাগর পাড়ে জড়ো করে রাখেন।
স্থানীয়দের বরাতে জানাযায়, দীর্ঘদিন ট্রলারে থেকে তারা দূর্বল ও অসুস্থ্য হয়ে পড়েছেন। সেখানে ৩৮২ জন রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে। যাদের অধিকাংশ নারী। বাকিরা পুরুষ ও শিশু। এসব রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের মোচনী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনা স্থল থেকে স্থানীয় সাংবাদিকরা জাহাজের যাত্রী জাফর নামের এক রোহিঙ্গার বরাত দিয়ে জানান, প্রায় দুইমাস আগে এসব রোহিঙ্গারা সাগরপথে মালয়েশিয়া যাত্রা করে। তাদের ট্রলারে ৪৯০ জন রোহিঙ্গা ছিল।
এছাড়া, দুইদফা মালয়েশিয়া উপকূলে পৌঁছেও কড়াকড়ির কারনে তারা সেদেশে ঢুকতে পারেনি। এভাবে দীর্ঘদিন তারা সাগরে ভাসতে থাকে। ট্রলারটি ছিল মিয়ানমারের এবং ট্রলারের মাঝিরা ছিল মিয়ানমারের নাগরিক। কয়েকজন রোহিঙ্গা দালালও ছিল সেখানে। সাগরে ভাসতে ভাসতে একপর্যায়ে ট্রলারের প্রায় ৫০ জন যাত্রী অসুস্থ্য হয়ে মারা গেলে মৃত দেহ গুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী জানিয়েছেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সাগরতীরে জড়ো করে রাখা হয়েছে। আনুমানিক সাড়ে ৩ শতাধিক রোহিঙ্গা হতে পারে বলে ধারণা করেছেন তিনি। তাদের মানবিক বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।
বিস্তারিত …
অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা: টেকনাফে ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড….
অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা: টেকনাফে ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড….
Gepostet von Barta Bazar am Mittwoch, 15. April 2020
কেএ/বার্তাবাজার