জব্দ করা পেঁয়াজ যাচ্ছে ত্রাণে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি মসজিদ থেকে ৫০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়েছে, পাশাপাশি ব্যবসায়ীকে জরিমানার করা হয়। পরে এসব পেঁয়াজ ত্রাণ সহায়তার অংশ হিসেবে করোনায় ঘরবন্দি মানুষের মাঝে বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

সাতকানিয়া উপজেলার ব্যবসায়ী জহিরুল ইসলাম পেঁয়াজ রেখেছিলেন বলে জানা যায়। ভ্রাম্যমাণ আদালত জহিরুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। জব্দ করা হয় সব পেঁয়াজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, ‘এলাকাবাসী একটি মসজিদে পেঁয়াজ মজুদের কথা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুয়াজ্জিনের রুম থেকে পেঁয়াজের চালান জব্দ করে। এসব পেঁয়াজ বাজেয়াপ্ত করে তা ত্রাণ সহায়তা হিসেবে বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর