মাটি কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম, আহত ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মাটি কাটাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় শিকার হয়ে আহত হয়েছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিবারের ৪ সদস্য।

উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে বুধবার ১৫ এপ্রিল বেলা আনুমানিক ২.৩০ মিনিটে পুর্ব শত্রুতার জেরে মাটি কাটাকে কেন্দ্র করে লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরমান আলী ও তার পরিবারের উপর হামলা চালিয়ে ৪ জনকে আহত করে ও বাড়িঘর ভাংচুর লুটপাট করে ৩ লক্ষ টাকা ও বিভিন্ন স্বর্ণ অলংকার যার ওজন প্রায় ছয় ভরি নিয়ে যাওয়া অভিযোগ উঠেছে আসাদ গ্রুপের বিরুদ্ধে। আহত ফরমান আলীর বড় ভাই এর ছেলে মো: মহসিন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিমউদদীন জানান, আমি এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এর দ্রুত বিচার দাবী করছি।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন জানান, উপজেলার লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের উপর হামলা, লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনি ব্যাবস্থা গ্রহন হরা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর