করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

তিনি জানান, আজ করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ৪০ বছর বয়সী পুরুষ। অন্যজন চট্টগ্রাম নগরের নিমতলা এলাকার ৩০ বছর বয়সী এক নারী।

এছাড়াও নতুন করে আনোয়ারায় ৩০ বছর বয়সী এক যুবক, পটিয়া উপজেলার কাগজিপাড়া এলাকার এক নারী (৪৫) ও নগরের চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইন এলাকার ২ জন পুরুষ (বয়স ২৫ ও ২৬ বছর) করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর