নরসিংদীর মাধবদীতে করোনা সন্দেহে বিনা চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রেহেনা (৫০) নামের ওই নারীর মৃত্যু হয়।
জানা যায়, শ্বাসকষ্ট জনিত রোগ থাকার কারনে স্থানীয় হাসপাতালগুলোতে ঘুরেও কোনো চিকিৎসা পাননি তিনি। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা তাকে কোনো চিকিৎসা না দিয়ে, করোনা সন্দেহে পরীক্ষার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। দিনভর নানা বিড়ম্বনায় স্বীকার হয়ে রোগীকে বাড়িতে ফেরত নিয়ে যায় তার স্বজনরা। পরে তার অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেহেনা ।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসকরা জানান,তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন দুঃখ প্রকাশ করে বলেন, তারা পূর্বেই যদি এ ঘটনাটি আমাকে অবহিত করতো তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতাম।
বার্তা বাজার / ডাব্লিও.এস