মাগুরায় করোনা ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের মাঝে সোনবাহিনীর খাদ্য বিতরণ

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সেনাবাহিনীর পক্ষথেকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে । সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলা ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে সেনাপ্রধানের পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করে ২ ফিল্ড রেজিমেন্টরী ও ১২ ফিল্ড রেজিমেন্টরীর অফিসার ও সৈনিকেরা।

রাতে সেনা প্রধানের পক্ষে পাঠানো চাল,ডাল, আটা,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় খাবার ২ফিল্ড রেজি আর্টির সদস্যবৃন্দ পৌছে দেয় সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ২ ফিল্ড রেজিঃ আর্টিঃ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতিফ সিদ্দিকী, অধিনায়ক, ২ফিল্ড রেজিঃ আর্টিঃ যশোর ক্যান্টনমেন্ট।

অপরদিকে একইভাবে সকালে ১২ ফিল্ড রেজিমেন্টরীর অধিনায়ক লেঃ কর্ণেল মাইনুল ইসলাম পিএসসিজি এ নেতৃত্বে সেনা সদস্যবৃন্দ সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে জেলার শালিখা উপজেলার কয়েকটি গ্রামে বাড়ি বাড়িতে ত্রাণ সহায়তা পৌছে দেন। করোনা ক্ষতিগ্রস্থদের জন্য এ ধারা অব্যহত থাকবে বলে জানান তারা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর