সারা বিশ্বের মানুষের মধ্যে করোনা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেক নিন্ম আয়ের মানুষ। প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে লক ডাউন করা হয়েছে বাংলাদেশকে। আমাদের এই গরিব দেশের খেটে খাওয়া মানুষ গুলো দুর্বিষহ দিন যাপন করছে।
দিন এনে দিনে খায় এমন মানুষ গুলো সরকারের আইন মেনে নিয়ে চলতে এবং নিজেকে সুস্থ রাখতে ঘরে বসে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিম্ন আয়ের মানুষ গুলো পড়েছে অনেক বিপাকে। তারা কর্ম বিরতিতে হয়ে গেছে অসহায় ও দিশেহারা। ঠিক এমন এক সংকটময় পরিস্থিতিতে গরিব অসহায় খেটে খাওয়া ও গৃহ বন্দী মানুষ গুলোর মধ্যেতারা সবচেয়ে বিপদে পড়েছেন।
এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভুমখারা ইউনিয়নের একঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধা তাদের ভালো মন্দের কথা চিন্তা না করে প্রবাসী-বাংলাদেশিদের অর্থায়নে এবং বিশিষ্ট সমাজসেবক ভুমখারা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়াডের মেম্বার মোঃ.জসিম ঢালীর উদ্যোগে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে খাদ্য সামগ্রী রাতের আঁধারে স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।
ভুমখারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, সাবান, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন, জসিম ঢালী কেদারপুর, সবুজ মোল্লা চাকধ, আরমান ঢালী চাকধ, টিটু বেপারী ইউ এস এ, আবু কালাম ফরাজী চাকধ, রানা নড়িয়া, এনায়েত মাদবর কেদারপুর, কামরুল বেপারী চাকধ, নূর জামাল ইতালি, রবিন ঢালী, সোহাগ মাদবর , ফয়সাল মাদবর, রিপন মাদবর, মনির হোসাইন, হাসান খান,জাহাঙ্গীর, রুহুল মোল্লা, সজীব ঢালী, আদনান কবির, জামাল, টিটু মৃধা, রতন সরদার, মুকুল হাওলাদার, আরিফ মোল্লা, মাহবুব মৃধা, সবুজ মোল্লা সুজন খানসহ প্রমূখ।
বিশিষ্ট সমাজসেবক মোঃ.জসিম ঢালী বলেন, আমরা আমাদের সাধ্যমত পর্যায়ক্রমে আমাদের ভুমখারা ৯ টি ইউনিয়নে আমরা খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করব এবং তিনি আরো বলেন, প্রবাসে বসবাসরত এবং দেশে বসবাসরত সকল বিত্তবানদের কে আপনারা প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে দেশের জন্য মাতৃভূমির জন্য অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।
কেএ/বার্তাবাজার