সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদের মেলাবাজার এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৫ এপ্রিল) দুপুরে নদের পাড়ে মরদেহ দুটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তালা উপশহরের মেলাবাজারে কপোতাক্ষ নদের পাড়ে এলাকাবাসী দুটি শিশু মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশক মরদেহ দুটি উদ্ধার করে। মৃত শিশু দুটির বয়স ৪ থেকে ৫ মাসের মধ্যে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি