অসহায় মানুষের পাশে দাঁড়াল ঐক্যবদ্ধ ছাত্র সমাজ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় পুরো দেশ লকডাউন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৩৫০ পরিবারের মাঝে গণস্বাস্থ্যের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।

বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জের সস্তাপুর, সিদ্ধিরগঞ্জ, মদনপুর এবং যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, রিয়াদ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তাবাজার/কাফিল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর